ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির নেতৃত্বে উপাচার্য

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) — শনিবার সকালটা যেন অন্য রকম হয়ে উঠল। সকাল ১০টা বাজতেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শুরু হল এক বিরল দৃশ্য। হল করিডোর থেকে শুরু করে ডাইনিং, বাথরুম, এমনকি ছাত্র-ছাত্রীদের কক্ষেও ছড়িয়ে পড়ল ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি। নেতৃত্বে নিজেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। হাতে ঝাড়ু, চোখে দৃঢ়তা — এই চিত্রে মুগ্ধ হলেন সবাই।

বিজয় ২৪ হল, এম কেরামত আলী হল, শহীদ জিয়াউর রহমান হল-১ ও ২, তাপসী রাবেয়া বসরী ছাত্রী হল, কবি সুফিয়া কামাল হল — সর্বত্রই পরিচ্ছন্নতা অভিযান। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী — সকলে মিলে একসঙ্গে কাজ করলেন। দুপুর সাড়ে ১২টায় শেষ হল অভিযান।

উপাচার্যের মুখে স্পষ্ট কথা — “আমি শুধু প্রশাসক নই, একজন অভিভাবক। বিশ্ববিদ্যালয় শুধু বিদ্যার আলো ছড়ানোর স্থান নয়, আদর্শ ও দায়িত্ববোধ গড়ে তোলার জায়গা। আমি চাই পবিপ্রবির শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার উদাহরণ হয়ে উঠুক।”

শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাতুলের কণ্ঠে আবেগ — “স্যারকে আমরা সবসময় শ্রদ্ধা করি, কিন্তু আজকের দৃশ্য হৃদয়ে গেঁথে থাকবে। নেতাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হয় — স্যার সেটাই দেখালেন।”

তাপসী রাবেয়া বসরী হলের ছাত্রী তাসলিমার কথায় — “স্যার শুধু বলেই থেমে থাকেন না, বাস্তবেও তা প্রমাণ করেন। আজকের দৃশ্য আমাদের সত্যিই নাড়া দিয়েছে।”

এই অভিযানে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, অনুষদের ডিন, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা।

ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো. তরিকুল ইসলাম সজিবের কথায় — “আমরা শুধু বই দিয়ে মানুষ গড়ি না, আদর্শ দিয়েও গড়ি। আজকের কর্মসূচি তার উজ্জ্বল উদাহরণ।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

পবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির নেতৃত্বে উপাচার্য

Update Time : ০৮:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :