ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৪৮ Time View

পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলায় একটি ভবনের বেজমেন্টে গোপন কক্ষে লুকিয়ে রাখা দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি যুবদলের কর্মী। তবে দলীয় কোনো কমিটিতে তার পদ নেই বলে জানিয়েছেন জেলা যুবদলের সদস্যসচিব মনির হোসাইন।

শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর সীমান্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই দুটি গরু উদ্ধার ও শরিফুল ইসলামকে আটক করে।

পুলিশ জানায়, কোমরপুর সীমান্ত বাজার এলাকার একটি ভবনের বেজমেন্টে চোরাই গরু রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনের বেজমেন্টে তৈরি একটি গোপন কক্ষ থেকে দুটি গরু উদ্ধার করা হয়। সেখান থেকেই শরিফুল ইসলামকে আটক করা হয়।

আটক শরিফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর সাদীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত ইসমাইল গুন্ডির ছেলে। স্থানীয়দের ভাষ্য, ওই ভবনটির মালিকও শরিফুল ইসলাম। ভবনের একটি কক্ষে যুবদলের ব্যানার ব্যবহার করে কার্যালয় হিসেবে পরিচয় দেওয়া হতো। আর বেজমেন্টে তৈরি গোপন কক্ষে চোরাই গরু রাখা হতো বলে অভিযোগ রয়েছে।

শরিফুল ইসলাম আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাবনা জেলা যুবদল ও বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবিতে তাকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। একটি ছবিতে জেলা যুবদলের সদস্যসচিব মনির হোসাইনের কাছ থেকে তাকে কেক খেতেও দেখা যায়।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্যসচিব মনির হোসাইন বলেন, “আমি তাকে চিনি। তিনি বিভিন্ন সময়ে আমাদের কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ায়। তবে তিনি যুবদলের কোনো কমিটির সদস্য নন। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গরুসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্তের পাশাপাশি ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১

Update Time : ০৭:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :