ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

রাতের আঁধারে আগুনের ছোবল, দুমকিতে নিঃস্ব দুই ব্যবসায়ী

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৬ Time View

‎মোঃ সজিব সরদার

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার মালামাল ও সম্পদ পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয়রা বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। তাদের দাবি, সময়মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা গেলে আগুনের ক্ষয়ক্ষতি আরও কমানো সম্ভব হতো।

অগ্নিকাণ্ডে রত্না এন্টারপ্রাইজ-এর প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর রুবেল খান। একই ঘটনায় সুরাইয়া স্টোর-এর প্রায় ৪ লাখ টাকার মালামাল ও সম্পদ পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর আবুল হাসান।

সব মিলিয়ে অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের কোনো লোক বা কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আকস্মিক এই অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান ও পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ব্যবসায়ী। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাতের আঁধারে আগুনের ছোবল, দুমকিতে নিঃস্ব দুই ব্যবসায়ী

Update Time : ০৬:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :