ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

  • Reporter Name
  • Update Time : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ Time View

শেখ রায়হান হোসেন
বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে গঠিত ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের NSA কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাগেরহাটের কৃতী সন্তান ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি বাগেরহাট জেলা আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল।

সোমবার ২ নভেম্বর আগামী ছয় মাসের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটিতে সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁর নাম।

কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন এম. নাজমুল ইসলাম। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা।
নতুন দায়িত্ব প্রসঙ্গে সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল বলেন, জাতীয় পর্যায়ে এমন একটি দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। একই সঙ্গে বাগেরহাটের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও ভূমিকা রাখার চেষ্টা করব।

উল্লেখ্য সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় পর্যায়ের এই ক্রীড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবরে বাগেরহাটের এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাগেরহাটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং জাতীয় পর্যায়ে জেলার ক্রীড়াবিষয়ক সম্ভাবনা তুলে ধরার নতুন সুযোগ তৈরি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

Update Time : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :