ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজির নামে চিকিৎসার কথা বলে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, ভিডিও ধারণ এবং পরে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. তাইজুল ইসলাম মুসাকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে ওই কিশোরী চিকিৎসার জন্য তাইজুল ইসলামের কাছে যান। তিনি নিজেকে বড় মাপের কবিরাজ হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, চিকিৎসার আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তাইজুল। এ সময় তাঁর সহযোগীদের মাধ্যমে সেসব ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে কিশোরীর পরিবার বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে ধারণ করা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেন। মামলার পর থেকে পলাতক থাকা প্রধান আসামিকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার তাইজুল ইসলাম পটুয়াখালীর মহিপুর থানার মনসাতলী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক মোল্লা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

Update Time : ০৬:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :