ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১ তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫ শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১

পটুয়াখালীর দুমকি উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোহাগ হাওলাদার (৩০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক সোহাগ দক্ষিণ পাংগাশিয়া এলাকার মিজু হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, পাংগাশিয়া মডেল নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মাদ্রাসা শেষে বাড়ি ফিরছিল। পথে পাংগাশিয়া স-মিল এলাকার দক্ষিণ পাশে শিশুটিকে একা পেয়ে সোহাগ জোরপূর্বক রাস্তার পাশের একটি বাগানের ভেতরে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় এক অটোরিকশাচালক বাগানের ভেতর ধস্তাধস্তির ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দুমকি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু 

পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১

Update Time : ০৮:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :