ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর দুমকীতে ইউনিয়ন পরিষদের নামে রেকর্ডভুক্ত হালটের জমিতে পারিবারিক কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সিকদার এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। এতে স্থানীয় প্রকৌশলী মো. কামাল হোসেনের পরিবারের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার লেবুখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৌজা নকশা অনুযায়ী, আঠারগাছিয়া মৌজার ১৫০২ নম্বর প্লটটি ইউনিয়ন পরিষদের নামে রেকর্ডভুক্ত হালট। উপজেলা ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হালটের একটি অংশ দীর্ঘদিন ধরে পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে আবদুল জব্বার সিকদারের পরিবার। কয়েক মাস আগে কবরস্থানের পাশ দিয়ে চলাচলের সুবিধার্থে প্রকৌশলী মো. কামাল হোসেন সেখানে একটি পথ নির্মাণ করেন।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামাল হোসেনের তৈরি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে যাতায়াত ব্যাহত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওই স্থানে জব্বার সিকদারের পরিবারের সদস্যদের দাফন করা হলেও কামাল হোসেনের চলাচলের পথ নিয়ে আগে কোনো বিরোধ ছিল না।

প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, কবরস্থানের পাশ দিয়ে চলাচলের জন্য তিনি একটি পথ নির্মাণ করেছেন। তাঁর অভিযোগ, এতে ঈর্ষান্বিত হয়ে জব্বার সিকদারের পরিবার সীমানাপ্রাচীর নির্মাণের নামে চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করছে।

অভিযোগ অস্বীকার করে আবদুল জব্বার সিকদার বলেন, জায়গাটি তাঁদের বাপ-দাদার আমলের পারিবারিক কবরস্থান এবং ব্যক্তি মালিকানাধীন।

উপজেলা ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম উদ্দিন বলেন, জমিটি ইউনিয়ন পরিষদের নামে রেকর্ডভুক্ত। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের বক্তব্যও নেওয়া যেতে পারে। আগামী সোমবার সরেজমিনে মাপজোখ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

জমিটি ইউনিয়ন পরিষদের নামে রেকর্ডভুক্ত হালট, নাকি পারিবারিক কবরস্থানের ব্যক্তি মালিকানাধীন অংশ—এ বিষয়ে দুই পক্ষের ভিন্ন দাবি রয়েছে। স্থানীয়রা আঠারগাছিয়া মৌজার ১৫০২ নম্বর প্লটের রেকর্ড ও মৌজা নকশা অনুযায়ী সরেজমিনে সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

Update Time : ০৭:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :