ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

সাউথ বাংলা ডেস্কঃ

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের ঘটনায় বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে শেরপুর জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেন।

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজিম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে দেলোয়ার ও ছাদেকসহ তিনজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাদের একটি ঘরে আটকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশের ভাষ্য, আটকের সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। আর মো. ছাদেক হোসেন কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

Update Time : ০৯:৫১:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :