ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৪৬ Time View

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পেছনে বাষাটিয়া বিলের পূর্ব-দক্ষিণ কোণায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. সারুয়ার মিয়ার ছেলে আব্দুল সাহাদ (৬) ও মেয়ে নাদিয়া আক্তার (৯)। সাহাদ শিশু শ্রেণির শিক্ষার্থী এবং নাদিয়া চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দুই ভাইবোন একটি নৌকায় করে বাষাটিয়া বিলে ঘুরতে যায়। একপর্যায়ে ছোট ভাই আব্দুল সাহাদ নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বোন নাদিয়াও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন।

গুরুতর অবস্থায় দুই ভাইবোনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহাবুব মুর্শেদ খোকন দুই ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :