ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পুলিশ পরিচয়ে পথরোধ,পাউডার ছিটিয়ে নারীর স্বর্ণের চেইন ছিনতাই

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ২৪ Time View

মো:আশরাফ

বরিশাল প্রতিনিধি :বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে পুলিশ পরিচয় দিয়ে এক নারীর নাকের সামনে কথিত চেতনানাশক পাউডার ধরে অর্ধচেতন করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কল্পনা বেগম আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের বাসিন্দা কল্পনা বেগম (৫৬) গত শনিবার(১আগস্ট) সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি গৈলা রথখোলা স্ট্যান্ডের বড়ইতলা এলাকায় যাওয়ার জন্য একটি ব্রিজে উঠলে একটি প্রাইভেটকারে করে আসা ৩ থেকে ৪ জন ব্যক্তি তার গতিরোধ করে।

ভুক্তভোগীর দাবি, ওই ব্যক্তিরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে তার নাকের সামনে একটি অজ্ঞাত পাউডার ধরে। এতে তিনি অর্ধচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কল্পনা বেগম জানান, ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনের বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ঘটনার পর তিনি আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

পুলিশ পরিচয়ে পথরোধ,পাউডার ছিটিয়ে নারীর স্বর্ণের চেইন ছিনতাই

Update Time : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :