ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গৌরনদী প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলা,নিন্দা ও শাস্তির দাবি

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৯২ Time View

নুর আহসান

বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকারের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ ঘটনায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে পৃথক ও যৌথভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনা জরুরি।

গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িত চিহ্নিত ও অজ্ঞাতনামা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গৌরনদী প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলা,নিন্দা ও শাস্তির দাবি

Update Time : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :