ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জেলের

  • Reporter Name
  • Update Time : ০২:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১০ Time View

মোঃ সুলাইমান

পাথরঘাটা প্রতিনিধিঃ পাথরঘাটায় পাম্পের সাহায্যে ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে নিখোঁজ হন দেলোয়ার (৪৫) নামে এক জেলে। পরে স্থানীয় এক ডুবুরির প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতবৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বাদুরতলা খালে আনসার উদ্দিন খানের মালিকানাধীন ‘সীমা-৩’ ট্রলারে এ দুর্ঘটনা ঘটে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম নিখোঁজ জেলেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলার মালিক মো. আনসার উদ্দিন খান জানান, সকাল ৯টার দিকে ‘সীমা-৩’ ট্রলারটি ধোয়ার জন্য মোটরের সাহায্যে পানি তোলার ব্যবস্থা করা হয়। এ জন্য তাঁর বাসা থেকে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল।

কাজ চলাকালে পাশ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের সঙ্গে ঘর্ষণের ফলে বৈদ্যুতিক তারের সংযোগে সমস্যা সৃষ্টি হয়। এতে পুরো ট্রলারটি বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনা ঘটে।

৩০ তারিখ থেকে অবরোধ উঠে যাওয়ার পর ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাওয়ার কথা রয়েছে তার আগে ট্রলারটিতে কিছু ধোয়ামোছার কাজ চলছিল এমন সময় এই ঘটনাটি ঘটে গেল শেষ পর্যন্ত দেলোয়ারের আর যাওয়া হলো না গভীর সাগরে।

ট্রলারের মাঝি জয়নাল আবেদিন জানান, সকালে ট্রলার ধোয়ার কাজে চার থেকে পাঁচজন কর্মীকে পাঠানো হয়েছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন গুরুতর আহত হন।

তাঁদের মধ্যে একজন খালের পানিতে পড়ে নিখোঁজ হন। অপর আহত জেলের নাম মো. বাচ্চু। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা গ্রামের বাসিন্দা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। তবে প্রাথমিকভাবে নিখোঁজ জেলেকে খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় ডুবুরি মজিবর প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেন। পরে স্থানীয় ডুবুরির মাধ্যমে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ারের পিতার নাম মো. জয়নাল খলিফা। তাঁর বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার ৭ নম্বর ওয়ার্ডে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধার করা মরদেহ থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জেলের

Update Time : ০২:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

প্রিন্ট করুন :