ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা
গৃহবধূ নির্যাতনের অভিযোগ

গলাচিপায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, হাসপাতালে ভর্তি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত গৃহবধূ মোসা. শাবনুর আক্তার (২০) উপজেলার চরখালী ৪ নম্বর ওয়ার্ডের মজিবর সিকদার বাড়ির পুত্রবধূ। তার বাবার বাড়ি গলাচিপা পৌরসভার সাগরদী রোড এলাকায়।

ভুক্তভোগী শাবনুর অভিযোগ করেন, সোমবার সকাল ৭টার দিকে পারিবারিক কলহের জেরে তাকে মারধর করে স্বামী হাসান সিকদার, ননদ ফাতেমা বেগম, ননদের স্বামী মো. মহিউদ্দিন ও শ্বশুর-শাশুড়ি। একপর্যায়ে ননদের স্বামীর লাথিতে তলপেটে গুরুতর আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক ডা. তুষার আহমেদ বলেন, “শাবনুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তলপেটে গুরুতর জখম ও রক্তক্ষরণ হয়েছে। অবস্থাও আশঙ্কাজনক।”

শাবনুর জানান, তার বাবার কাছ থেকে এর আগেও যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। বর্তমানে আরও ২ লাখ টাকা চাওয়া হচ্ছে। টাকা না পেয়ে তাকে ঘর থেকে তাড়ানোর জন্য নির্যাতন চালানো হয়।

শাবনুরের বাবা হারুন গাজী বলেন, “আমি একজন দরিদ্র ইলেকট্রিক মেকার। আগেও জামাইকে টাকা দিয়েছি। এখন আবার ২ লাখ টাকা চাওয়া হচ্ছে। টাকা দিতে না পারায় মেয়েকে মারধর করা হয়েছে।”

এ বিষয়ে অভিযুক্ত শ্বশুর মজিবর সিকদার বলেন, “আমরা মারধর করিনি, বোঝানোর চেষ্টা করেছি।” তবে গলাচিপা সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি শুনে আমি হাসপাতালে গিয়েছি। পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।”

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল বশার প্যাদা বলেন, “শাবনুর খুব ভদ্র মেয়ে। তার শ্বশুরবাড়ির লোকজন টাকার জন্য সব করতে পারে—এমন খবর আগেও শুনেছি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

গৃহবধূ নির্যাতনের অভিযোগ

গলাচিপায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, হাসপাতালে ভর্তি

Update Time : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রিন্ট করুন :