ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

বরিশালে পেশাদার চোরচক্রের মূলহোতা রাহুল গ্রেপ্তার, চোরাই কম্পিউটার উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৬৭ Time View

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে পেশাদার চোরচক্রের অন্যতম মূলহোতা ইনছান সরদার ওরফে রাহুলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি কম্পিউটারও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে গৌরনদী মডেল থানাধীন সুন্দরদী এলাকার বায়তুল নূর জামে মসজিদের সামনের পাকা রাস্তা থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার উত্তর চাঁদশী এলাকার বাবুল সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসানের সার্বিক দিকনির্দেশনায় এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। ২০ আগস্ট দায়ের করা দণ্ডবিধির ৪৫৭/৩৭৯ ধারার মামলায় (মামলা নং-২৬) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে গ্রেপ্তার রাহুলের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী অভিযান চালিয়ে গত ১০ আগস্ট দায়ের করা অপর একটি চুরি মামলার (মামলা নং-১৫) চোরাই যাওয়া কম্পিউটারটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাহুলের বিরুদ্ধে এর আগেও চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন।

গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাহুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

বরিশালে পেশাদার চোরচক্রের মূলহোতা রাহুল গ্রেপ্তার, চোরাই কম্পিউটার উদ্ধার

Update Time : ১০:১৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :