ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত রাজনৈতিক প্রতিহিংসায় জাতীয়করণ বঞ্চিত, দুমকি এ.কে. মডেল মাধ্যমিক বিদ্যালয় ‎ ‎

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর ৬ দিনের কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২১ Time View

সাউথ বাংলা নিউজ ডেস্কঃ
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি আগামী ২ থেকে ৭ আগস্ট পর্যন্ত ছয় দিন পটুয়াখালীর দুমকি, সদর ও মির্জাগঞ্জ উপজেলা সফর করবেন।

সফরকালে তিনি উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার (২ আগস্ট) সকাল ৬টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে দুমকির উদ্দেশে রওনা দেবেন তিনি।

সকাল সাড়ে ১০টায় দুমকি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সকাল ১১টায় দুমকি উপজেলা অডিটরিয়ামে জুলাই যোদ্ধা, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও চিত্র প্রদর্শনীতে অংশ নেবেন।

দুপুর সাড়ে ১২ টায় বৃক্ষরোপণ কর্মসূচি ও  মাছের পোনা অবমুক্তকরণ শেষে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন আলতাফ হোসেন চৌধুরী। এরপরে পটুয়াখালী শহরে পৌঁছে সন্ধ্যায় পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮ টায় মরহুম রফিকুল ইসলাম জুয়েল বিশ্বাস ও  সকাল সাড়ে ৮ টায় মরহুম কাজী মাহবুব আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

পরে পটুয়াখালী সরকারি কলেজ পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। একই দিন পটুয়াখালী পৌরসভা কার্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও মতবিনিময় করার কর্মসূচি রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন সংসদ সদস্য। পরে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ১১টায় সদর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

সন্ধ্যায় বিভাগীয় বন কর্মকর্তার সঙ্গে, রাত ৮টায় পটুয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এবং রাত সাড়ে ৮টায় সরকারের উন্নয়ন বাস্তবায়নকারী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯ টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আলতাফ হোসেন চৌধুরী। এরপরে জেলা কারাগার পরিদর্শন করবেন। সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে এবং রাতে পটুয়াখালী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় মির্জাগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে মাজার জিয়ারতের পর সকাল সাড়ে ১০টায় মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে জুলাই যোদ্ধা, মির্জাগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে বৃক্ষরোপণ কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ এবং মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন সংসদ সদস্য।

সফরের শেষ দিন শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টায় ঢাকার উদ্দেশে পটুয়াখালী ত্যাগ করার কথা রয়েছে।

সংসদ সদস্যের কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচিতে জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে এ কর্মসূচিতে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর ৬ দিনের কর্মসূচি

Update Time : ১১:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :