ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ Time View

‎নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দুমকিতে মো. ইমরান হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাগরিবের আগে মাদ্রাসা থেকে বের হয়ে পীরতলা বাজারে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

‎নিখোঁজ ইমরান হোসেন দুমকি বাজারের উত্তর মাথায় অবস্থিত মাদ্রাসা-ই-দারুন ইনসাফের হিফজ বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মো. জামাল হোসেন। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রাম, ডাকঘর টেলিখালী, জেলা পটুয়াখালী। বর্তমানে ইমরান দুমকিতে অবস্থান করে মাদ্রাসায় পড়াশোনা করছিল।

‎পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, মাগরিবের আগে ইমরান মাদ্রাসা থেকে বের হয়ে পীরতলা বাজারের দিকে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে মাদ্রাসায় ফিরে আসেনি। পরে পরিবারের সদস্য, স্বজন ও পরিচিতজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

‎ইমরানের নিখোঁজের ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। কোনো সহৃদয় ব্যক্তি ইমরান হোসেনকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

যোগাযোগ: ০১৭১৭-৯০৫৫৭৯

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ

Update Time : ১০:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :