ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নাহিদের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করেন। উক্ত প্রোগ্রামে সার্বিক সহোযোগিতা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

কর্মসূচির শুরুতে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। পরবর্তীতে তাঁরা একাধিক দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসের প্রশাসন ভবন, একাডেমিক ভবন, গ্রেনেড রোড, প্যারিস রোড ও বকুলতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। একই সঙ্গে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির ধারাবাহিকতায় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি তে অংশগ্রহণ করে সাধারণ শিক্ষার্থী এবং সংগঠনটির নেতা-কর্মী।

কর্মসূচিতে ছাত্রদল নেতা হামিম বলেন, “শুধু অধিকার আদায়ের সংগ্রামেই নয়; সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষায় ছাত্রদল সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। শিক্ষার সঠিক ও নিরাপদ পরিবেশের জন্য একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস অত্যন্ত জরুরি। পবিপ্রবি ছাত্রদলের এমন শিক্ষার্থীবান্ধব পরিকল্পনা ভবিষ্যতে আরও থাকবে।

ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নাহিদ বলেন, “নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই ধারাবাহিক প্রয়াস। তারই অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা সামনে আরও নানামুখী উদ্যোগ গ্রহণ করব।

কর্মসূচি শেষে ক্যাম্পাসের সার্বিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ১১:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :