ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন

0-0x0-0-0-{}-0-0#

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকীতে টানা ছয়বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেককে আটকের ঘটনাকে ঘিরে নতুন মোড় দেখা দিয়েছে। এবার বারেকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন আয়েশার স্বজনরা। তারা ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ দাবি করে সুষ্ঠু তদন্ত করে আমিনুল ইসলাম বারেকের দ্রুত মুক্তি দাবি করেছেন।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাংগাশিয়া মাদ্রাসা সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আয়েশার দাদা রুস্তম বয়াতি, চাচাতো ভাই মো. মনির বয়াতিসহ পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

‎‎মানববন্ধনে বারেকের স্বজন ও সমর্থকেরা দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। আয়েশার দাদা, চাচতো ভাই ও কাকার অভিযোগ, স্থানীয় একটি মহল আয়েশা ও তার মা চামেলীকে প্রভাবিত করে বারেকের বিরুদ্ধে পরিস্থিতি তৈরি করেছে।
‎‎তারা আরও বলেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে বারেককে হেয় করার জন্য মানসম্মান ক্ষুন্ন করা হয়েছে।

‎অন্যদিকে, আয়েশার পক্ষ থেকে এর আগে বারেককে ঘিরে উত্ত্যক্তের অভিযোগে তাকে আটকের ঘটনা ঘটে।

‎তবে শনিবারের মানববন্ধনে আয়েশার দাদা ও চাচাতো ভাইসহ স্বজনদের অংশ নেওয়া এবং বারেকের মুক্তি দাবি করার বিষয়টি ঘটনাটিতে নতুন মাত্রা যোগ করেছে। এক পক্ষ এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলছে, অন্য পক্ষের অভিযোগের ভিত্তিতেই আটকের ঘটনা সামনে এসেছে।
মানববন্ধন শেষে এলাকাবাসী ওই ইউপি সদস্যের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন

Update Time : ০৬:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :