ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

এমপিওভুক্ত শিক্ষকদের বন্ধ হচ্ছে ঢালাও বেতন প্রদান

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের পদ্ধতিতে এনেছে বড় পরিবর্তন। নতুন পদ্ধতিতে সাময়িক বরখাস্ত, মৃত বা বেতন বন্ধ থাকা কেউ আর অটোমেটিকভাবে বেতন পাবেন না। ফলে সরকারের অর্থ অপচয় বন্ধ হবে।

এবার থেকে ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে বেতন ছাড়ের আগে শিক্ষক-কর্মচারীদের তালিকা মাসভিত্তিক যাচাই করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিষ্ঠান প্রধানরা প্রতিমাসে অনলাইনে শিক্ষক-কর্মচারীদের তালিকা সাবমিট করবেন। মাউশির ইএমআইএস সেল তা যাচাই করে প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাবে। প্রস্তাব অনুমোদন হলে সরকারি আদেশ (জিও) জারি করে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

কর্মকর্তারা জানান, অতীতে আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ব্যবহার করে ঢালাওভাবে বেতন ছাড় হতো। তাতে ভুলক্রমে বরখাস্ত বা মৃত শিক্ষকদের বেতনও চলে যেত। এই অনিয়ম দূর করতেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

এদিকে ডিসেম্বরের ৭ম ধাপ, জানুয়ারির ৪র্থ ধাপ, ফেব্রুয়ারির ৩য় ও মার্চের ২য় ধাপের বেতন প্রস্তাব শিগগিরই পাঠানো হবে। এরপর এপ্রিলের বেতন নিয়ে কাজ শুরু হবে। টেকনিক্যাল কারণে ধাপগুলোতে দেরি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

প্রসঙ্গত, আগে এমপিওভুক্ত শিক্ষকরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে বেতন তুলতেন। সময়ক্ষেপণ ও হয়রানি রোধে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি চালুর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এরপর ধাপে ধাপে ইএফটির আওতায় আসেন ২ লাখের বেশি শিক্ষক-কর্মচারী। এখন তাদের বেতন দেওয়া হবে আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

এমপিওভুক্ত শিক্ষকদের বন্ধ হচ্ছে ঢালাও বেতন প্রদান

Update Time : ১২:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রিন্ট করুন :