ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

অবশেষে বাঁচতে চলেছে ঠাকুরগাঁওয়ের সাগুনী শালবন

সাকিব আহসান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)||

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর তীরে বিস্তৃত সবুজের সমারোহ—সাগুনী শালবন। পীরগঞ্জ বনবিটের আওতায় বাঁশগাড়া ও সাগুনী মৌজার প্রায় ১৪৯ একর জুড়ে দাঁড়িয়ে আছে সারি সারি শালগাছ। টাঙ্গন নদীর সেতুর ওপর দাঁড়িয়ে তাকালেই যেন চোখ জুড়িয়ে যায়—শালগাছের গাঢ় সবুজে ভরা অপরূপ লীলাভূমি।

বনের ভেতরে ঢুকলেই চোখে পড়ে একের পর এক উঁচু ‘উইয়ের ঢিবি’। এঁটেল-দোআঁশ মাটির বুক চিরে উইপোকাদের রাজপ্রাসাদ। শীতে অতিথি পাখিদের কলতানে মুখরিত থাকে গোটা বাগান, নদীর জলে অসংখ্য পাখির জলকেলি—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য যেন এক অপূর্ব মুগ্ধতার রাজ্য। পীরগঞ্জ থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই শালবনের অবস্থান।

কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের বুকেই লেগেছে নদীভাঙনের বিষদাঁত। টাঙ্গন নদীর স্রোত বারবার ক্ষতবিক্ষত করেছে শালবনের বুক। ইতিমধ্যেই হারিয়েছে তার অনেকটা অংশ। আশঙ্কা—এভাবেই হয়তো একদিন মিলিয়ে যাবে সব।

তবে আশার আলোও দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকারিয়া জানিয়েছেন—

> “চলতি অর্থবছরেই সাগুনী শালবনের ধারে টাঙ্গন নদীতে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই কাজ শুরু হবে।”

যদি পরিকল্পনা বাস্তবায়ন হয়, তবে অবশেষে নদীর ভাঙন ঠেকিয়ে টিকে যাবে সাগুনী শালবন। আর সংরক্ষিত থাকবে পীরগঞ্জের এই অনন্য প্রাকৃতিক ঐতিহ্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

অবশেষে বাঁচতে চলেছে ঠাকুরগাঁওয়ের সাগুনী শালবন

Update Time : ০১:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :