ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

ভোলায় রক্তিম শর্মার ছাত্রীর সঙ্গে যৌন কেলেঙ্কারিঃ জুতার মালা গলায় দিয়ে পুলিশে দিল জনতা

  • South Bangla Desk
  • Update Time : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ২১১ Time View

ভোলা প্রতিনিধি||
ভোলার বোরহানউদ্দিনে এক ছাত্রীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক রক্তিম চন্দ্র শর্মাকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং ঘটনার তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

গতবুধবার দুপুরে পৌরসভার হাওলাদার মার্কেটস্থ “শর্মা কম্পিউটার ট্রেনিং সেন্টারে” রক্তিম শর্মাকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। মুহূর্তেই উত্তেজিত জনতা সেন্টার ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা।

এ সময় সেন্টারের ভেতর থেকে জন্মনিরোধ সামগ্রীসহ বিভিন্ন আপত্তিকর উপকরণ উদ্ধার করা হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে বিক্ষোভ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

রক্তিম শর্মা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সত্য হরি শর্মার ছেলে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে আসছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র জানান, পরিচালনা কমিটির সদস্য মো. রফিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খালেদা খানম বলেন, অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে রক্তিম শর্মাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষকসহ আরও দুইজন শিক্ষক আগেও এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তারা এই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আগের ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ভোলায় রক্তিম শর্মার ছাত্রীর সঙ্গে যৌন কেলেঙ্কারিঃ জুতার মালা গলায় দিয়ে পুলিশে দিল জনতা

Update Time : ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

প্রিন্ট করুন :