ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যায় উত্তাল রায়পুরা, থানা ঘেরাও শিক্ষার্থীদের

এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদারের নির্মম হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে নরসিংদীর রায়পুরা।

রোববার (৪ মে) দুপুরে রাজনের সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

তাদের দাবি—রাজনের খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। প্রধান আসামি পাড়াতলী ইউপি মেম্বার আশরাফুর রহমানসহ ১৬ জনের নামে মামলা হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, “রাজন ছিল অত্যন্ত মেধাবী ছাত্র। এমন নির্মম হত্যার বিচার না হলে অন্য শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে।”

ঘটনার বিবরণে জানা যায়, ২৭ এপ্রিল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক দোকানে রাজনকে বেধড়ক মারধর করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, “অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।”

রাজনের পরিবার ও শিক্ষার্থীরা বলছে—গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

এসএসসি পরীক্ষার্থী রাজন হত্যায় উত্তাল রায়পুরা, থানা ঘেরাও শিক্ষার্থীদের

Update Time : ০৯:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

প্রিন্ট করুন :