Dhaka 1:39 pm, Thursday, 18 June 2026

দুমকীতে ঘুষের দায়ে চাকরি হারালেন টোল কালেক্টর

  • Reporter Name
  • Update Time : 04:10:20 pm, Wednesday, 8 April 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক ||

পটুয়াখালীর দুমকীর লেবুখালীতে অবস্থিত টোলপ্লাজায় ঘুষ নেওয়ার অভিযোগে এক টোল কালেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত মো. নুরুজ্জামান মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় একটি ওভারলোডেড ট্রাক চালকের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে গাড়িটি ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে। ট্রাকটির নম্বর ছিল যশোর-ট-১১-৩১৩৬।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ট্রাকটি আটক করে পুনরায় ওজন স্কেলে তোলেন। এতে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকে অতিরিক্ত প্রায় ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হচ্ছিল। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রমাণের ভিত্তিতে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রাত সাড়ে ৯টার দিকে টোল প্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স বেস্ট ইস্টার্নের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, এর আগেও ওই টোল কালেক্টরের বিরুদ্ধে চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে ওভারলোডেড যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

দুমকীতে ঘুষের দায়ে চাকরি হারালেন টোল কালেক্টর

Update Time : 04:10:20 pm, Wednesday, 8 April 2026

প্রিন্ট করুন :