Dhaka 1:39 pm, Thursday, 18 June 2026

দুমকিতে ৫ তলা থেকে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক ||

পটুয়াখালীর দুমকিতে একটি নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দুই নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশালের -এ পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সামনের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামের দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। ওই সময় সেখানে সিলিং বা সুরক্ষা নেটিং ছিল না বলে জানা গেছে। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ভবনের মালিক বা ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

দুমকিতে ৫ তলা থেকে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত

Update Time : 07:23:42 pm, Friday, 13 March 2026

প্রিন্ট করুন :