ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পবিপ্রবিতে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার(২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের সামনে থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের সংস্কৃতি, অর্থনীতি ও পুষ্টির অন্যতম প্রধান উৎস মৎস্য সম্পদ। নদীকে শুধু শাসন নয়, মাছের চাহিদা পূরণে নদীকে লালন করতে হবে।

তিনি বলেন, নদীর স্বাভাবিক গতিপথ, মৎস্য প্রজননক্ষেত্র ও প্রাকৃতিক অভয়ারণ্য রক্ষা করতে হবে। নদী দূষণমুক্ত রাখা এবং মাছের নির্বিঘ্ন প্রজননের পরিবেশ নিশ্চিত করা গেলে দেশীয় মাছের উৎপাদন ও বৈচিত্র্য ফিরিয়ে আনা সম্ভব।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, উপকূলীয় নদী ও সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ে গবেষণা, নতুন প্রযুক্তি ও টেকসই মৎস্য চাষের মডেল নিয়ে কাজ হচ্ছে। এসব উদ্যোগ জেলে ও মৎস্যচাষীদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের নীলকমল লেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পবিপ্রবিতে মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা ও পোনা অবমুক্ত

Update Time : ১২:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :