ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না সরকার-স্বাস্থ্যমন্ত্রী প্রকৃতি আছে, পরিকল্পনা নেই: পর্যটনে পিছিয়ে বাহুবল জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার আমতলীতে জেলেদের চাল বিতরণে ৩০ টাকা আদায়ের অভিযোগ গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি,আবেগঘন আয়োজনে অধ্যক্ষ আব্দুছ শহীদকে বিদায় সংবর্ধনা দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না-ডা. শফিকুর রহমান আমতলীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

পবিপ্রবিতে পরিবহন সংকট কমাতে বড় উদ্যোগ, বিআরটিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে বাস দুটি নিয়মিত চলাচল শুরু করার কথা রয়েছে। এ লক্ষ্যে বিআরটিসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৬ অক্টোবর) স্বাক্ষরিত এ চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। বিআরটিসির পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির বরিশাল ডিপোর ব্যবস্থাপক মো. জুলফিকার আলী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো. আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, বিআরটিসির সহকারী পরিবহন কর্মকর্তা মো. মশিউর রহমান এবং হিসাব ইনচার্জ মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে পবিপ্রবিতে আনা হয়েছিল। বরিশাল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সড়কে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষামূলক যাত্রার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত চলাচলের জন্য দুটি বাস চালুর পরিকল্পনার কথা জানায়। এরই ধারাবাহিকতায় বিআরটিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন দুটি বাস যুক্ত হলে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীদের যে ভোগান্তি পোহাতে হয়, নতুন বাস চালুর মাধ্যমে তা অনেকটাই লাঘব হতে পারে।

উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, বাস দুটি নিয়মিত চলাচল শুরু করলে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও কার্যকর পরিবহনব্যবস্থা গড়ে তোলার পথও সুগম হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে পরিবহন সংকট কমাতে বড় উদ্যোগ, বিআরটিসির সঙ্গে চুক্তি স্বাক্ষর

Update Time : ০৪:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :