সাউথ বাংলা ডেক্সঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মো. নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
ডিপুটি রেজিস্ট্রার সৈয়দ মো. নিজাম উদ্দিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে ২৮ অক্টোবর বুধবার রাত ১১.৩০ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “সৈয়দ মো. নিজাম উদ্দিন ছিলেন সবার কাছে অনুকরণীয় একজন ব্যক্তি।
তিনি অত্যন্ত ধার্মিক, সৎ, সাহসী, নির্লোভ ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন নিষ্ঠাবান ও গুণী সহকর্মীকে হারাল। তাঁর এই প্রয়াণে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।”
শোকবার্তায় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
Reporter Name 













