ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙে র‍্যাব সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্লাপুরে কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) রাতে দায়িত্ব শেষে মোটরসাইকেলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।

ওসি বলেন, “রোববার রাত ১০টার দিকে সাহারবাজার এলাকায় প্রবল ঝড়ে রাস্তার পাশের গাছের মোটা ডাল ভেঙে পড়ে। এতে র‍্যাব সদস্য আবু বক্কর গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নিহত আবু বক্কর কুষ্টিয়া জেলার বাসিন্দা। তিনি র‍্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে করে ক্যাম্পে ফিরছিলেন।

আবু বক্করের সঙ্গে থাকা অপর র‍্যাব সদস্যও আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাদুল্লাপুর থানার ওসি বলেন, “একজন কর্তব্যরত বাহিনীর সদস্যের এমন মৃত্যু খুবই দুঃখজনক। আমরা গভীর শোক প্রকাশ করছি।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙে র‍্যাব সদস্যের মৃত্যু

Update Time : ০৬:২৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রিন্ট করুন :