ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রহস্যজনকভাবে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন জীন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, যত দ্রুত সম্ভব নারীর পরিচয় শনাক্ত করে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা খালে ময়লা ফেলতে গেলে পানির মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

উদ্ধারকৃত নারীর পরনে ছিল লাল ও খয়েরি রঙের মেক্সি। তবে শরীরে পচন ধরায় তাঁর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, যার ফলে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসীর কেউই তাঁকে চিনতে পারছেন না বলে জানা গেছে।

এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, “খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

এ ঘটনায় রহস্যের জট বাড়ছে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা হয়তো ওই নারীকে হত্যা করে লাশ ফেলে গেছে। তবে এটি আত্মহত্যা, নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড—তা জানতে পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় রেখে অনুসন্ধান চালাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Update Time : ০৪:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :