ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তায়েবা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের কারিকরপাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তায়েবা ওই এলাকার জামাল কারিকরের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে তায়েবা বাড়ির পাশে পায়রা নদীর ঘাটে গোসল করতে নামে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।

টানা আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে মাছ ধরা জালের সাহায্যে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ১১:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :