ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

আ’লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ আর নেই

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৫ মে) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বেশ কয়েকদিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার ছেলে পরশ রহমান রাফসানজানী (পরশ হাওলাদার)। তিনি লেখেন, “আমার পিতা আপনাদের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ আমাদের মাঝে নেই। আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আমার বাবার আত্মার মাগফিরাত কামনা করছি।”

হাবিবুর রহমান সিরাজের রাজনৈতিক জীবন ছিল সংগ্রামী ও বর্ণাঢ্য। ১৯৬৯ সালে তিনি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যাত্রা শুরু করেন। পরে দপ্তর সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে শ্রমিক অধিকার ও সংগঠনের উন্নয়নে তাঁর অবদান ছিল স্মরণীয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তা:
হাবিবুর রহমান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, “হাবিবুর রহমান সিরাজ ছিলেন একজন নিষ্ঠাবান সংগঠক এবং শ্রমিক নেতা। তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালাম।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও শোকবার্তা প্রকাশ করেছে।

দাফন:
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় ঢাকা থেকে মরদেহ নিজ জেলা মাদারীপুরে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আ’লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ আর নেই

Update Time : ০৬:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :