ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ সিএনজির সঙ্গে সংঘর্ষে সৃজনী বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী আহত রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ বাগেরহাটে অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শিক্ষার্থী ফেল, আসলে দায় কার? পবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃওিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা পবিপ্রবির উন্নয়নকাজে সরেজমিনে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ
প্রায় এক ঘন্টা রেল চলাচল বন্ধ

নোয়াখালীতে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ

নোয়াখালী-ঢাকা রুটে বরাদ্দপ্রাপ্ত নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা।

রোববার (৪ মে) ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত মাইজদী কোর্ট রেলস্টেশনে এই অবরোধ অনুষ্ঠিত হয়। এতে এক ঘণ্টা ধরে ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দাবি ও প্রতিবাদ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, “২০২৩ সালে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ট্রেনটি এই রুটের জন্য বরাদ্দ দেওয়া হলেও আজও তা চালু হয়নি। ফলে যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস মালিকদের সিন্ডিকেট ভাড়া বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।”

আন্দোলনে অংশ নেওয়া যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ট্রেনটির অপেক্ষায় আছি। এই অবহেলা মেনে নেওয়া যায় না। ১০ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ট্রেন চলাচল বন্ধ
মাইজদী কোর্ট রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান বলেন, “অবরোধের কারণে সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও উপকূল এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।”

জনগণের প্রত্যাশা
দীর্ঘদিনের অবহেলিত নোয়াখালীবাসী দ্রুত ‘সুবর্ণচর এক্সপ্রেস’ ট্রেন চালুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে আরও দ্রুত ও স্বস্তিদায়ক যোগাযোগ ব্যবস্থা প্রত্যাশা করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ

প্রায় এক ঘন্টা রেল চলাচল বন্ধ

নোয়াখালীতে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ

Update Time : ১০:৫১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

প্রিন্ট করুন :