ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে শুনানি হতে পারে এ সপ্তাহে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রোববার সকালে জামায়াতের পক্ষে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করেন।

আবেদনে বলা হয়, দলটির নিবন্ধন এবং রাজনৈতিক ভবিষ্যৎ এ মামলার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তাই দীর্ঘসূত্রতা নয়, দ্রুত নিষ্পত্তি দরকার। শুনানি শেষে আদালত জানান, বিষয়টি মঙ্গলবার অথবা বুধবার শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে।

এর আগে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন। ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

জামায়াত সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেও, মূল আইনজীবীর অনুপস্থিতিতে ২০২৪ সালের নভেম্বরে মামলাটি খারিজ হয়ে যায়। পরে ২০২৫ সালের মার্চে আপিল বিভাগ খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে, যার ফলে আবারও শুরু হয় আইনি লড়াই।

দলটির পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও অ্যাডভোকেট শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলী আজম।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে সরকার জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলেও একই বছরের ২৮ আগস্ট সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে শুনানি হতে পারে এ সপ্তাহে

Update Time : ১২:০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

প্রিন্ট করুন :