ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

রায়পুরায় সহপাঠীদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:

নরসিংদীর রায়পুরা উপজেলার আলীনগরে সহপাঠীদের ঝগড়া থামাতে গিয়ে নির্মম হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাজন আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে এবং সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বিকেলে রাজন তার সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজারে ক্যারাম খেলার সময় মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশাচালকের ঝগড়া বাঁধে। ওই সময় পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান রাজনসহ কয়েকজন। তারা অটোরিকশাচালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেন।

পরে সন্ধ্যায় প্রতিশোধ নিতে জাহাঙ্গীর ও তার সহযোগীরা দলবল নিয়ে আলীনগরে এসে একটি দোকানে হামলা চালায়। সেখানেই রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়, কিন্তু শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই রাসেল মিয়া বলেন, “ঘটনার দিন আমার বিকাশের দোকানেও হামলা চালায় দুর্বৃত্তরা। দোকান ভাঙচুর করে নগদ অর্থ লুট করে। রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর ও তার সহযোগীরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, “একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।”

ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রায়পুরায় সহপাঠীদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

Update Time : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

প্রিন্ট করুন :