ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

হাটহাজারীতে হেফাজতের সংহতি সমাবেশ ও গণমিছিল: সোহরাওয়ার্দী মহাসমাবেশ সফল করার আহ্বান

মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম||

নারী নীতিমালার কোরআনবিরোধী দিক প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৩ মে’র মহাসমাবেশ সফল করতে হাটহাজারীতে সংহতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২ মে (জুমাবার) বিকেলে হাটহাজারী ডাকবাংলো চত্বরে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা সভাপতি ও হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জাফর আহমেদ, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আহসান উল্লাহ, উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ (ফতেপুর মাদ্রাসা), মাওলানা মাহমুদ হোসাইন, পৌরসভা হেফাজতের সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা জাহাঙ্গীর জাফরাবাদী, জনাব নূর মোহাম্মদ, জনাব মোরশেদ আলম, হাফেজ মাওলানা আব্দুল মাবুদ, সংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা ওজাইর হামিদী, জনাব মো. রাশেদ আলম, আবু তাহের রাজিব, মাওলানা জিয়াউল কবির, শহীদ, ওবাইদুর রহমান এবং আবরার মিরাজ চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, “নারী নীতিমালার নামে কোরআন-সুন্নাহবিরোধী বিধান চাপিয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে দেশবাসীর রায় জানিয়ে দেওয়া হবে।”

সমাবেশ শেষে হাটহাজারী বাজারে এক স্বাগত মিছিল বের হয়। পরে মহান আল্লাহর দরবারে সমাবেশের সফলতা কামনায় মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হাটহাজারীতে হেফাজতের সংহতি সমাবেশ ও গণমিছিল: সোহরাওয়ার্দী মহাসমাবেশ সফল করার আহ্বান

Update Time : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

প্রিন্ট করুন :