ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

নিরুপায় হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি||

পাবনার ভাঙ্গুড়ায় নিজ সন্তানকে মাদক থেকে ফেরাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন এক বিএনপি নেতা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবা ও গাঁজাসহ ওই নেতার ছেলে তানভীর আহমেদ শিমুল (২৬) কে আটক করে।

বৃহস্পতিবার (১ মে) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ি এলাকার একটি ভাড়াবাড়িতে। শিমুল চৌবাড়িয়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা এবং ৯নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ শামসুল আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে শিমুলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অপর এক মাদক ব্যবসায়ী পলাশ পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, শিমুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবনের অভিযোগ ছিল। পরিবারের পক্ষ থেকে বারবার চেষ্টা করেও তাকে মাদক থেকে বিরত রাখা সম্ভব হয়নি। পরে পরিবারের অনুরোধে পুলিশ গোপন অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।

জানা যায়, শিমুল একসময় ভালো ছেলে ছিল, কিন্তু মাদকাসক্ত বন্ধুদের প্রভাবে ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ে। পরিবারের নিষেধাজ্ঞা না মেনে চলতে থাকলে তার বাবা বাধ্য হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। তাতেও শিমুলের পরিবর্তন না হলে শেষমেশ তার পিতা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে শিমুলের বাবা মোঃ শামসুল আলম বলেন, “ছেলেকে মাদক থেকে ফেরাতে এটিই ছিল শেষ পথ। আমি চাই, সে সংশোধন হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

নিরুপায় হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

Update Time : ১১:৫৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

প্রিন্ট করুন :