ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

কিশোরীকে ধর্ষণ, ভিডিও ধারণ: দুই অভিযুক্ত গ্রেপ্তার

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ১৮ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) বিকেলে ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীছড়ির জুর্গাছড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৩১) এবং গুচ্ছগ্রাম এলাকার হামিদুল গাজীর ছেলে আবু তালেব গাজী (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কিশোরীটি বাড়ির পাশে একটি খালে গোসল করতে গেলে, অভিযুক্ত দুই ব্যক্তি পরিকল্পিতভাবে পেছন থেকে মুখ চেপে ধরে তাকে পাশের ঝোপে নিয়ে যায়। সেখানে প্রথমে একজন তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং অপরজন মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ধারণকারীও ভিকটিমকে ধর্ষণ করে।

ভিকটিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৩) ও ৮(১)/৮(২) ধারাসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর আওতায় মামলা দায়ের করেন।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, “আসামিদের গ্রেপ্তারের পর ভিকটিম থানায় এসে তাদের শনাক্ত করেন। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কিশোরীকে ধর্ষণ, ভিডিও ধারণ: দুই অভিযুক্ত গ্রেপ্তার

Update Time : ০৪:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

প্রিন্ট করুন :