ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বগা ফেরিঘাটে সেতু নির্মাণের দাবি, ড. শফিকুল ইসলাম মাসুদ এর সংবাদ সম্মেলন

দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্রবিন্দু বগা ফেরিঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও উন্নয়নকর্মী ড. শফিকুল ইসলাম মাসুদ। সাক্ষাৎ শেষে রাজধানীর একটি কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির চিত্র তুলে ধরেন।

ড. মাসুদ বলেন, “বগা ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করে। কিন্তু বর্ষা মৌসুমে এ ফেরিঘাটের মাধ্যমে যাতায়াত দুর্বিষহ হয়ে পড়ে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহনসহ সার্বিক উন্নয়নে এ সেতু অপরিহার্য।” তিনি আরও বলেন, “আজকের আলোচনায় আমি বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করেছি, এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাকে আশ্বস্ত করেছেন যে, সংশ্লিষ্ট বিভাগগুলো শিগগিরই সম্ভাব্যতা যাচাই করবে।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাবনার খসড়া স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রস্তুত করা হচ্ছে, যাতে সরকারিভাবে দ্রুত অনুমোদনের জন্য পেশ করা যায়। ড. মাসুদ এ সময় সংশ্লিষ্ট সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে এ দাবিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও তরুণ উন্নয়নকর্মীরাও। তারা সবাই একবাক্যে বলেন, “বগা সেতু শুধু একটি কাঠামো নয়, এটি হবে এ অঞ্চলের আর্থ-সামাজিক অগ্রগতির মূল চাবিকাঠি।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

বগা ফেরিঘাটে সেতু নির্মাণের দাবি, ড. শফিকুল ইসলাম মাসুদ এর সংবাদ সম্মেলন

Update Time : ১০:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :