প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গত সোমবার বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করেছেন।
এ সিদ্ধান্তের মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করবে, যা দেশের দূরবর্তী ও দুর্গম অঞ্চলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সাহায্য করবে।
স্টারলিংক সেবা এনজিএসও (Non-Geostationary Satellite Orbit) সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে স্যাটেলাইট কক্ষপথে ঘুরে পৃথিবীর বিভিন্ন অংশে ইন্টারনেট সেবা প্রদান করবে। এই লাইসেন্স অনুমোদনের ফলে বাংলাদেশের হাওর-বাওড়, দ্বীপাঞ্চল এবং দুর্গম পার্বত্য এলাকার মতো এলাকার মানুষের জন্য দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত হবে।
প্রধান উপদেষ্টা ইউনূস এবং তার সহকর্মীরা স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করে ৯০ দিনের মধ্যে স্টারলিংককে কার্যক্রম শুরু করার আহ্বান জানান, যা ইন্টারনেট সেবার মান বাড়াবে এবং দেশের ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বলেন, “স্টারলিংক বাংলাদেশের মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বাজারকে প্রতিযোগিতামূলক করবে এবং ডিজিটাল সার্ভিস-কেন্দ্রিক রূপান্তরে সাহায্য করবে।”
সাউথ বাংলা ডেস্ক 


























