ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে তোলপাড়

মোঃ মামুন হোসেন, ভোলা প্রতিনিধি ||

ভোলার চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের বিএনপি নেতা মো. জসিম পাটোয়ারীর বিরুদ্ধে সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত খবর ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

একটি অনলাইন পোর্টাল ৩ জুন একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল—“চরফ্যাশনের ঢালচর বিএনপি নেতা মো. জসিম উদ্দিনের চাঁদাবাজি ও দখল বানিজ্য চরমে”। এই সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপি নেতা জসিম পাটোয়ারী।

এক প্রতিবাদ বার্তায় জসিম পাটোয়ারী জানান—“আমি সবসময় ঢালচরের সাধারণ মানুষের কথা ভাবি। দ্বীপের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার এই জনপ্রিয়তা কিছু স্বার্থান্বেষী মহলের সহ্য হচ্ছে না। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, ঢালচর ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি সৃষ্টি করতেই একটি কুচক্রী মহল মিথ্যা আমার নামে তথ্য ছড়িয়ে মানহানি ঘটানোর চেষ্টা করছে।

“আমি এই মিথ্যা অপপ্রচার ও কল্পনাপ্রসূত সংবাদটির তীব্র নিন্দা জানাচ্ছি। যারা ভবিষ্যতে এমন কর্মকাণ্ড চালাবে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো,”—বলে কড়া হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা।

স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। জসিম পাটোয়ারীর সমর্থকরা বলছেন, এসব সংবাদ তার জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বীপাঞ্চলের রাজনীতি ঘিরে এমন ঘটনা চরফ্যাশনে নতুন নয়, তবে এবার বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপের ইঙ্গিত পরিস্থিতিকে ভিন্ন মোড় দিতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চরফ্যাশনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে তোলপাড়

Update Time : ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

প্রিন্ট করুন :