ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩

নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে প্রার্থিতা হারালেন আ.লীগ নেতা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বক্তব্য দিয়ে ত্রাস ও ভীতি প্রদর্শন করায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ বুধবার ভোটের আগের দিন নির্বাচন কমিশনে শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তা স্বীকার করার প্রেক্ষিতে লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
আজিজুর রহমান গত সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টায় পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন। এ জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবেন না’ বলে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশক্রমে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন।
বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থি। তদন্ত প্রতিবেদনে এ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ প্রার্থীকে তলব করা হয়।
মো. জাহাংগীর আলম জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে চার নির্বাচন কমিশনারের সামনে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থী ক্ষমা প্রার্থনা করলেও তা গৃহীত হয়নি। পরে কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে। এর ফলে ইভিএমের ভোটের ব্যালটে আর এ প্রার্থীরা প্রতীক থাকবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩

নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে প্রার্থিতা হারালেন আ.লীগ নেতা

Update Time : ০৮:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩

প্রিন্ট করুন :