ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার-ভ্যান সংঘর্ষ, নিহত ২৬

মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, তামাউলিপাসের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে সরকারি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কোনো ট্রাককে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে কয়েকটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে, নিহতদের সবাই মেক্সিকান।
তবে ট্রাক চালক পালিয়ে গেছেন কিনা বা দুর্ঘটনায় মারা গেছেন কিনা, তদন্তকারীরা তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানা গেছে।
তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার-ভ্যান সংঘর্ষ, নিহত ২৬

Update Time : ০৯:৪৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

প্রিন্ট করুন :