ঢাকা ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪ খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি

ধুনটে পুকুরে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

  • সুমন হোসেন
  • Update Time : ০৮:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ১৫৯ Time View
 বগুড়ার ধুনটে পুকুরে ডুবে আলমগীর হোসেন ওরফে আলম পাগলা (৪৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
১২ মে শুক্রবার সকাল ১১টার দিকে  উপজেলার ছোট এলাঙ্গী গ্রামের আবুল হোসেন খোকার পুকুরের পানি থেকে আলমের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আলম ওই ইউনিয়নের খোকশাহাটা গ্রামের আবুল হোসেন প্রামাণিকের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর রাতের কোনো একসময় পুকুরে ডুবে তার মৃত্যু হয় বলে ধারনা করছেন স্থানীয়রা। আলম প্রায়ই পুকুরের পানিতে নেমে ২/৩ ঘন্টা ভিজে থাকতো। পানিতে নেমে থাকা দীর্ঘদিনের অভ্যাসগত কারনেও ঝড়ের সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয়রা মনে করেন।
এলাকায় আলম পাগলা নামে পরিচিতি হলেও মূলত সে জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো। মানসিক ভারসাম্যহীনভাবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো বলে তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলমের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আলমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় নিহত ১,আহত-৪

ধুনটে পুকুরে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

Update Time : ০৮:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

প্রিন্ট করুন :