ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

আমতলী উপজেলা আ.লীগের দ্বায়িত্ব পেলেন মেয়র, মতিয়ার রহমান

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেলেন আমতলীর পৌর মেয়র মতিয়ার রহমান।

জিএম ওসমানী হাসানকে সাধারণ সম্পাদক রেখেই মেয়র মতিয়ার রহমানকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেছেন বরগুনা জেলা কমিটি।

কাউন্সিলের ছয় মাস পরে আমতলী উপজেলা আওয়ামীলীগ পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার রাতে বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ অ্যাডভোকেট, ধীরেন্দ্র দেবনাধ শম্ভু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক চিঠিতে ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি নিয়ে আমতলীতে ধ্রুবজালের সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষনার খবর আমতলীতে ছড়িয়ে পরলে শুক্রবার রাত ১০ টার দিকে মোঃ মতিয়ার রহমানের নেতৃত্বে আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। শনিবার তারা আমতলী পৌর শহরে মিষ্টি বিতরন করেছে। অপর দিকে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানসহ আওয়ামীলীগের অপরাংশের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত ৩০ সেপ্টেম্বর ২০২২ আমতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে কমিটির নাম ঘোষণা করা হয়নি। পরে গত ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস শাখা থেকে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এবং সাধারণ সম্পাদক হিসেবে জিএম ওসমানী হাসানের নাম ঘোষণা করা হয়েছিলো। গত পাঁচ মাস ধরে তারা দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন।

শুক্রবার রাতে বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি সাংসদ অ্যাডভোকেট, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান, মোঃ জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক চিঠিতে মোঃ মতিয়ার রহমানকে সভাপতি ও জিএম ওসমানী হাসানকে সাধারণ সম্পাদক করে আমতলী উপজেলা আওয়ামীলীগ পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

ওই চিঠিতে উল্লেখ আছে, গত ৩০ মার্চ সকাল ১১ টায় গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক সাংগঠনিক নির্দেশনামুলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আমতলী উপজেলা শাখার কমিটি গঠন বিষয়ে বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমতলী উপজেলা শাখায় মোঃ মতিয়ার রহমানকে সভাপতি ও জিএম ওসমানী হাসানকে সাধারণ সম্পাদক করে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেছেন। সেই মোতাবেক আমতলী উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

হঠাৎ এ পরিবর্তনের ব্যপারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, গোলাম সরোয়ার ফোরকান বলেন, কমিটি পরিবর্তন করার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি কেন্দ্রীয় দুই এক জন নেতার সাথে আলাপ করেছি তারাও এ ব্যাপারে কিছুই জানেন না। তবে নেত্রী দেশে ফিরলে বলতে পারব। এ ব্যাপারে আমাকে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয়নি।

আমতলী উপজেলা আওয়ামীলীগের নর্বগঠিত কমিটির সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান বলেন,৭১ সদস্যর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। বস্তুনিষ্ট ও আধুনিক কমিটি হয়েছে। সমন্বয় করতে গিয়ে একটু সমস্যা হয়েছে।তারপরও আমরা মেনে নিয়েছি। আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে চাই। সামনে নির্বাচন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জিং নির্বাচন। সেটাকে সামনে রেখে সবাই ভুল বোঝাবুঝির অবসান করে আমরা আওয়ামীলীগকে ঐক্যবদ্ধভাবে সাজাবো।

বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, আমতলী উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। ওই কমিটিই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

আমতলী উপজেলা আ.লীগের দ্বায়িত্ব পেলেন মেয়র, মতিয়ার রহমান

Update Time : ১০:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

প্রিন্ট করুন :