ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

চুয়াডাঙ্গায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলায় ফাউজিয়া খানম দিপা (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) সকালে তার শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ।
ফাউজিয়া খানম দিপা মনোহরপুদ ইউনিয়নের পিয়ারাতলা মোল্লা পাড়ার সাবেক সেনা কর্মকর্তা মজিবুর রহমানের মেয়ে। তিনি ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রিপন হোসেন অন্যদিগন্তকে বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে এটা নিশ্চিত। কী কারণে করেছে এটা অজানা। শুনেছি সে একলা থাকতে পছন্দ করত। তাই মাঝে মধ্যে রুমের দরজা বন্ধ করে রাখত। তার কোনো বান্ধবীও ছিল না। গতকাল শনিবার দুপুর থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। রাতে খাবার সময় পরিবারের সবাই ডাকাডাকি করলেও সে দরজা খোলেনি। রোববার ভোরে সেহেরির সময় ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় সবার সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানে ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় সবাই। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা অন্যদিগন্তকে বলেন, তিনি চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন। অনেকদিন যাবত পড়াশোনা বন্ধ ছিল তার। মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৫:৪২:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

প্রিন্ট করুন :