ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

জীবননগর দেহাটি গ্রামের মিঠু মেম্বার-সহ গ্রেফতার ২, আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার 

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারণাপূর্বক আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধারসহ দুই আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো যশোর কোতয়ালী থানাধীন বসুন্দিয়া গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে হাসান আল মামুন রাজন (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন দেহাটি গ্রামের মোদাচ্ছের রহমানের ছেলে খাসিয়ার রহমান মিঠু (৪০)। সোমবার (৩রা এপ্রিল) জীবননগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল স্থল বন্দরের গেটের সামনে জনৈক আ. মান্নানের আছিয়া ট্রান্সপোর্ট নামে একটা প্রতিষ্ঠান আছে। মেসার্স সৈকত ট্রেডার্স, চাকতাই কোতয়ালী, চিটাগাং ভারত হতে বিভিন্ন মালামাল বাংলাদেশে আমদানি করে। আছিয়া ট্রেডার্স উক্ত প্রতিষ্ঠানের মালামাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। তারই ধারাবাহিকতায় উক্ত ট্রেডার্সের আমদানিকৃত ছোলার মধ্যে হতে ৬৬৭ বস্তা ছোলা যার ওজন ২০ টন ৯০ কেজি, যার মূল্য ১৬ লক্ষ টাকা। যা, সাগর ট্রেডার্স রাজবাড়ীতে পাঠানোর জন্যে ২৮শে মার্চ ট্রাক লোড করে পাঠায়। পরবর্তীতে ট্রাকের ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দেয়। বাদীর উক্তরুপ অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সার্বিক দিকনির্দেশনায় যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের তত্ত্বাবধানে এসআই নূর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেনগনের সমন্বয়ে একটা চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান সনাক্ত করে সোমবার (৩রা এপ্রিল) চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামি হাসান আল মামুন রাজন এবং খাসিয়ার রহমান মিঠুকে গ্রেফতার করেন এবং আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

জীবননগর দেহাটি গ্রামের মিঠু মেম্বার-সহ গ্রেফতার ২, আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার 

Update Time : ০২:২৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

প্রিন্ট করুন :