ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

চুয়াডাঙ্গায় একসঙ্গে চার থানার ওসি রদবদল

চুয়াডাঙ্গার চারটি থানার অফিসার ইনচার্জ (ওসি) রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলার জীবননগর, আলমডাঙ্গা, দর্শনা ও দামুড়হুদা থানার চারজন ওসি বদলি ও সংযুক্ত করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন স্বাক্ষরিত অফিস আদেশে তাঁদের বদলি করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দীন মৃধা। তিনি জেলা পুলিশে পরির্দশক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরার কলারোয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলমডাঙ্গা থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিপ্লব কুমার নাথ। তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দর্শনা থানার দায়িত্ব পেয়েছেন ফেরদৌস ওয়াহিদ। এই কর্মকর্তা দামুড়হুদা মডেল থানায় ওসি ছিলেন। দামুড়হুদা মডেল থানার দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম। তিনি আলমডাঙ্গা থানার ওসি ছিলেন।
এদিকে, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীরকে জেলা বিশেষ শাখা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেককে জেলা পুলিশের অপরাধ বিভাগে সংযুক্ত করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ‘থানার অফিসার ইনচার্জদের বদলি নিয়মিত প্রক্রিয়ার অংশ। বদলির সময়পূর্ণ হওয়ায় একসঙ্গে জেলার চারটি থানায় এমন রদবদল করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গায় একসঙ্গে চার থানার ওসি রদবদল

Update Time : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :