ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর ও জমি জবরদখল করার অভিযোগ

যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর ও জমি জবরদখল করার অভিযোগ উঠেছে একই গ্রামের নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম নামে দুই সহদরের বিরুদ্ধে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় একটি এজাহার দায়ের করবেন বলে জানান ভূক্তভোগীরা। নুরুল ইসলাম ও রফিকুল ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।

আসামীগণের ভাইপো বাদী আব্দুল আলিম জানান, বিবাদীগণ দীর্ঘদিন ধরে সাড়ে ৭ শতাংশ মোট জমির ৫ শতাংশ জমি ফাঁকি দিয়ে ভোগদখল করে আসছিলো। বিষয়টি জানাজানি হলে একাধিকবার স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করেও তারা কোন আপস মিমাংসা না করে অন্যের জমি জবরদখল করে ভোগ করতে থাকে।

পরবর্তীতে উক্ত বিষয় নিয়ে স্থানীয় চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে আসামিগণের কাছ থেকে জমির প্রকৃত মালিকে জমি বুঝিয়ে দিলে বাদীপক্ষ উক্ত জমিতে গত ২০ মার্চ তারকাঁটার বেড়া দিয়ে ও টিন শেডের ঘর তৈরি করে বসবাস শুরু করেন।

এ ঘটনায় আসামীগণসহ আরো ৪/৫ জনের একটি দল লোভ ও হিংসার বসবর্তী হয়ে গত ২৭ মার্চ রাতে সেহরির আগ মুহূর্তে ওই বসতবাড়িতে বুলডোজারের মাধ্যমে হামলা করে ভাংচুর করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র হাতে বাদীপক্ষকে মেরে ফেলার জন্য হুমকি ধামকি দেয়।

এসময় আসামিগণ বসতবাড়ীর সবকিছু নষ্ট করে ঘরের মধ্যে থাকা নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। ২৮ মার্চ সকালে উক্ত ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করলে সকলের পরামর্শে শার্শা থানায় একটি এজাহার দায়ের করা হবে জানান ভুক্তভোগী পরিবার।
আসামীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর ও জমি জবরদখল করার অভিযোগ

Update Time : ১০:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :