ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
রাশিয়া ইউক্রেন যুদ্ধ

সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় হামলা

ইউক্রেনের কিছু নাগরিক সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করে এবং একটি প্রাইভেটকারে গুলিবর্ষণ করে একজনকে হত্যা করে। এ ঘটনায় একটি শিশু আহত হয়। এছাড়া তারা একটি দোকানে কয়েকজনকে জিম্মি করে রাখে।
ইউক্রেনের বিরুদ্ধে আন্তঃসীমান্ত রেখা অতিক্রম করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইয়ানস্ক এলাকায় ‘সন্ত্রাসী হামলা’র অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি বেসামরিক লোকজনের উপর চালানো এই ‘অন্তর্ঘাতমূলক’ তৎপরতার সঙ্গে জড়িতদের নিশ্চিহ্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ইউক্রেনের ওই নাগরিকদের তাদের দেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলে, ‘জানমালের ক্ষতি এড়াতে ও বেসামরিক স্থাপনার ধ্বংস এড়াতে শত্রুদের ইউক্রেনের ভূখণ্ডে তাড়িয়ে দেওয়া হয়েছে।
এফএসবি আরও জানায়, ওই সংঘবদ্ধ দলটি রাশিয়ায় ব্যাপক হামলার উদ্দেশ্য নিয়ে এসেছিল। তারা জানায়, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ওই দলটি ফেলে রেখে যায়।
এদিকে, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা ‘উত্তেজনা’ তৈরির অভিযোগ আনলেও ইঙ্গিত দিয়েছে যে, রুশ সরকার বিরোধী পক্ষের লোকজনের মাধ্যমে এধরনের হামলা চালানো হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জেষ্ঠ্য উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক এপ্রসঙ্গে টুইটার বার্তায় বলেন, ‘ইউক্রেনের অন্তর্ঘাতী দলের রাশিয়ান ফেডারেশনে হামলার গল্পটি সত্যিকার অর্থে ইচ্ছাকৃত উসকানি।
এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর গোলাবর্ষণসহ বিচ্ছিন্ন অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে সাম্প্রতিক সময়ে দেশটির সীমান্ত এলাকা ক্রমেই অস্থির হয়ে উঠছে।
এপ্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিন এক টেলিভিশন ভাষণে বলেন, ‘তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ

সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় হামলা

Update Time : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

প্রিন্ট করুন :