ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে তক্ষক প্রতারনা চক্রের ৫ সদস্য আটক

বরগুনা ডিবি পুলিশের অভিযানে তক্ষক প্রতারনা চক্রের ৫ সদস্য আটক।আজ বুধবার বিকালে শহরের ২ নং ওয়ার্ডের বড়িয়ালপারা স্থান থেকে জীবিত ৩ টি তক্ষক সহ ৫ জন সদস্যকে আটক করে ডিবি পুলিশ।পুলিশ ইন্সপেক্টর মুহাম্মদ আব্দুল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাঁচজন কে আটক করা হয়েছে। অভিযানে প্রধান সহযোগী হিসেবে ছিলেন ডিবি এস আই জাহিদুল ইসলাম কবির।
আটককৃতরা হলেন ৬ নং বুড়িরচর ইউনিয়নের আদিত্ব বিশ্বাস এর ছেলে শ্রী সুশীল বিশ্বাস(৪৫), একই ইউনিয়নের চরকগাছিয়া ঘাবতলা (দুয়ারী বাড়ী) মো. গোলাম মোস্তফার ছেলে আবুল বাসার (৩৫), ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের ইউসুফ হাওলাদারের ছেলে মো. নুরুল ইসলাম(৪০), ৪ নং কেওরাবুনিয়া ইউনিয়নের মৃত হজরত আলীর ছেলে মো. সাইফুল ইসলাম রানা (ফয়সাল) (৩১), একই ইউনিয়নের মৃত রফেজ খানের ছেলে মো. নাসির উদ্দীন নান্না (৫০)।
প্রেস ব্রিফিং এ এস আই জাহিদুল ইসলাম কবির বলেন, আমরা গত এক সাপ্তাহ আগে একটি তথ্য পাই বরগুনায় একটি তক্ষক চক্র রয়েছে, তথ্যের ভিত্তিতে আমাদের ডিবি সদস্যদের একটি টিম ক্রেতা সেজে তাদের সাথে যোগাযোগ করেন, তারা আজ বিকেলে টাকা নিয়ে হাজির হতে বললে আমরা ওই ঠিকানায় গিয়ে ৩ টি তক্ষক সহ চক্রের ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করি।
ডিবি ইন্সপেক্টর মুহম্মদ আব্দুল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষক চক্রের ৫ সদস্যকে ৩ টি তক্ষক সহ আটক করি, আটককৃতদের নামে বন্য প্রানী সংরক্ষণ আইনে মামলা করে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, উদ্ধার করা ৩ টি তক্ষকই জীবিত আছে, জীবিত ৩ টি তক্ষক অবমুক্ত করার জন্য বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে তক্ষক প্রতারনা চক্রের ৫ সদস্য আটক

Update Time : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :